মেয়ের বাবা হলেন অভিনেতা সনি রহমান
মেয়ের বাবা হলেন অভিনেতা সনি রহমান। গত শুক্রবার, ১৭ জুন নরসিংদীর মাধবদী হলি ক্রিসেন্ট হাসপাতালে তার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। অভিনেতা জানিয়েছেন, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
সনি রহমান বলেন, ‘প্রথম সন্তানের বাবা হলাম, তাও কন্যা সন্তান। অনুভূতিটা কতোটা মধুর তা সন্তান বুকে জড়িয়ে নেয়ার পর বুঝলাম। অনুভূতিটা সত্যিই অসাধারণ। বাবা হওয়ার অনুভূতিটা কি সেটা যাদের সন্তান হয়েছে তারাই একমাত্র বলতে পারবেন।
আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে সবার কাছে আমার সন্তান ও স্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি।’
সনি রহমান বেশ অনেক বছর ধরেই মঞ্চ, টিভি ও সিনেমায় কাজ করে যাচ্ছেন। মুক্তির অপেক্ষায় আছে তার ‘রাগি’ নামের একটি সিনেমা।
এফডিসিতে ব্যয়বহুল মসজিদটি তৈরির পেছনেও এই সনি রহমানের অনেক ভূমিকা রেখেছেন।
এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ‘লুইচ্চা বেটা-বেটি’, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি
- ২ ৬০০ কোটির আয় নিয়ে চাঞ্চল্য, মুক্তির আগেই আলোচনায় যশের ‘টক্সিক’
- ৩ নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান, ঘটনা কী
- ৪ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি
- ৫ পরকীয়ার গুঞ্জনে ক্ষেপেছেন তৃষ্ণা, অভিনেতার স্ত্রীকে মামলার হুমকি