‘কিল হিম’ সিনেমায় অনন্তর পারিশ্রমিক ৪০ লাখ, বর্ষার ১০
নিজেদের প্রযোজনার বাইরে প্রথমবারের মতো সিনেমা করছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। অ্যাকশনভিত্তিক এ সিনেমার নাম ‘কিল হিম’। ‘সুনান মুভিজ’ এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম. ডি ইকবাল।
শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেলো এ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা আরও নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ। তার হাতে আজ আনুষ্ঠানিকভাবে পারিশ্রমিকের চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল। ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড কোনো নায়কের এ তথ্য নিশ্চিত করলেন পরিচালক ইকবাল।
‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।
মহরত উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও। মহরতে জানানো হয়, আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।
এমআই/এমএএইচ/
সর্বশেষ - বিনোদন
- ১ কাজ না পাওয়ার দুশ্চিন্তা, ‘প্যানিক অ্যাটাকে’ মারা গেলেন অভিনেতা
- ২ চার দশকের ক্যারিয়ারে বিরতি, কণ্ঠ হারিয়ে নীরব অলকা ইয়াগনিক
- ৩ অস্ট্রেলিয়ার পর তিন দেশের ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’
- ৪ ‘দেনা পাওনা’র জনপ্রিয় জুটিকে নিয়ে নতুন সিরিজ ‘চেনা অচেনা’
- ৫ রাহুলের মৃত্যুতে শোকাহত চঞ্চল চৌধুরী, ফেসবুকে আবেগঘন পোস্ট