তামিল স্টাইলে ‘তোর মায়া মুখটা দেখে’
তামিল স্টাইলে নির্মাণ করা হয়েছে ‘তোর মায়া মুখটা দেখে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও। মুন্না খানের কথায় গানটির সুর করেছেন মুন্সি জুয়েল এবং কণ্ঠ দিয়েছেন গগন শাকিব। মডেল ছিলেন নুসরাত জাহান। গানটি নির্মাণ করেছেন এইচ এম মুন্না।
রোববার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে গানটির গীতিকবি মুন্না খান বলেন, গাজীপুরের পুবাইলে মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে।
তিনি বলেন, গগন শাকিবের গাওয়া ‘তোর মায়া মুখটা দেখে’ গানটি অসাধারণ। এতে নুসরাত জাহানের সঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। তাছাড়া আমার লেখা গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এইচ এম মুন্না। যে স্টাইলে গানটি করা হয়েছে আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে।
এ বিষয়ে নুসরাত জাহান বলেন, মুন্না ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করলাম। গানটি খুবই ভালো লেগেছে আমার। আশা করছি গানটি দর্শকদের বেশ ভালো লাগবে।
এইচ এম মুন্না জানান, ‘তোর মায়া মুখটা দেখে’ গানের কথাগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মুন্না খান যেখানে একটু অন্যরকম অনুভূতি পাবেন শ্রোতারা। সেটা মাথায় রেখেই ভিডিওটি নির্মাণ করেছি। দর্শকের ভালো লাগলেই ভালো লাগবে।’
জানা গেছে, শিগগিরই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এমআই/এমআরএম/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ ড্রাইভারের সঙ্গে ডলি সায়ন্তনীর পরকীয়া, ডিভোর্স নিয়ে মুখ খুললেন রবি
- ২ মাসহ জাহের আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
- ৩ মাস্ক পরে লুকিয়ে তিথির বাসায় যেতেন আলভী, ফেসবুক পোস্টে তোলপাড়
- ৪ ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’, নায়িকা নূতনের আক্ষেপ
- ৫ জাহের আলভীর কথিত প্রেমিকা তিথির নামেও মামলা, আরও যারা আসামি