প্রথমবারের মতো জুটি বাঁধলেন নিরব-সুনেরাহ
ঢাকাই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা নিরব ও অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। সিনেমার নাম ‘জয় বাংলার ধ্বনি’। মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত হবে এ সিনেমাটি। এটি পরিচালনা করছেন খ ম খুরশীদ।
এই তথ্য রোববার (১৬ অক্টোবর) জাগো নিউজকে নিশ্চিত করেন নিরব ও সুনেরাহ।
নিরব বলেন, ‘মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস এই সিনেমাটি ভালো হবে। সেই সঙ্গে এই ছবিতে সুনেরাহকে পেয়ে ভালো লাগছে। আশা করছি আমাদের কাজ পছন্দ করবেন দর্শকরা।’

সুনেরাহ বলেন, অনেকদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এ ছবির গল্প ইউনিক। আশা করছি দর্শকের মন ভরাবে ‘জয় বাংলার ধ্বনি’।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন পরিচালক।

সর্বশেষ নিরব অভিনীত ‘অমানুষ’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তিনি কাজ করেছেন রাফিয়াথ রশিদ মিথিলার বিপরীতে। অপরদিকে সুনেরাহ বিনতে কামাল ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
এমআই/এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ পিয়ন থেকে অভিনেতা, এখন বেকার হয়ে অর্থকষ্টে কাঁদছেন শামীম
- ২ লাশ হওয়ার চেয়ে ডিভোর্সি হওয়া ভালো, জাহের আলভীর কথিত প্রেমিকা তিথি
- ৩ তানজিন তিশা-সামিয়া দ্বন্দ্বে যা বলছে অভিনয়শিল্পী সংঘ
- ৪ বিতর্কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বদলে যেতে পারে ২০২৩ সালের তালিকা
- ৫ তানজিন তিশার চড় খেয়ে ঝাপসা দেখছেন সামিয়া, মারধরের লিখিত অভিযোগ