শৈশবের ছবিতে ভাইরাল মেহজাবিন!
হালের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অসংখ্য দর্শকপ্রিয় নাটক রয়েছে তার ঝুলিতে। সুনিপুণভাবে ফুটিয়ে তুলছেন বিভিন্ন চরিত্র। তাকে পছন্দ করেন না- এমন দর্শক মেলা ভার। তার অভিনয় দক্ষতা সব সময়ই সবার নজর কেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ভালো ও মন্দ লাগা সব সময়ই শেয়ার করেন এই অভিনেত্রী। সোমবার (২৬ ডিসেম্বর) তেমনই একটি ছবি পোস্ট করেন তিনি। যেটি বেশ কয়েক বছরের পুরোনো সঙ্গে বর্তমান সময়ের ছবি কোলাজ করা। এরই মধ্যে ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ছে।
ছবিটি শেয়ার করে মেহজাবিন জানান, এটি তার শৈশবের ছবি। ওই সময় তিনি চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতেন।
ছবিটির ক্যাপশনে এই অভিনেত্রী আরও যোগ করে লেখেন, আমার শৈশবের চুল কাটা, লেডি ডায়ানা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
মেহজাবিনের এই দুষ্টু-মিষ্টি পোস্ট ও তার ছবিটি অনুরাগীদের নজর কেড়েছে। অবশ্য এর আগেও নিজের ছোটবেলার ছবি শেয়ার করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এমআই/এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ছেলেকে নিয়ে ওমরাহ পালনে গেলেন বর্ষা, যাননি অনন্ত
- ২ ড্রাইভারের সঙ্গে ডলি সায়ন্তনীর পরকীয়া, ডিভোর্স নিয়ে মুখ খুললেন রবি
- ৩ মাসহ জাহের আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
- ৪ মাস্ক পরে লুকিয়ে তিথির বাসায় যেতেন আলভী, ফেসবুক পোস্টে তোলপাড়
- ৫ ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’, নায়িকা নূতনের আক্ষেপ