ব্যাংককে ফারিণের অস্ত্রোপচার
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু তথ্য জানান এই অভিনেত্রী।
আরও পড়ুন: সুখবর দিলেন ফারিণ
মঙ্গলবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা যায় তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। কপালে ব্যান্ডেজ। মুখে মাস্ক। সঙ্গে তাসনিয়া ফারিণ লিখেছেন, জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।
আরও পড়ুন: গুরুতর আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী ফারিণ
অভিনেত্রী শারীরিক অবস্থা সম্পর্কে জানান, খুবই ছোট একটা অপারেশন হয়েছে। আমার নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছি। অভিনেত্রী বলেন, আগামী ১৮ তারিখ আমার সেলাই কাটা হবে। আশা করছি তার পরদিন ঢাকায় ফিরতে পারব। তাসনিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এমআই/এমএমএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ড্রাইভারের সঙ্গে ডলি সায়ন্তনীর পরকীয়া, ডিভোর্স নিয়ে মুখ খুললেন রবি
- ২ মাসহ জাহের আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
- ৩ মাস্ক পরে লুকিয়ে তিথির বাসায় যেতেন আলভী, ফেসবুক পোস্টে তোলপাড়
- ৪ ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’, নায়িকা নূতনের আক্ষেপ
- ৫ জাহের আলভীর কথিত প্রেমিকা তিথির নামেও মামলা, আরও যারা আসামি