জাতীয় সংগীতে শুরু টিআইবির সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উপলক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এরপর অপরাজেয় বাংলাদেশ নামে একটি সংগঠন ‘কাজল কালো রাত’ নামে একটি নাটক পবিবেশন করা হয়।
এদিকে টিআইবির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আমিরুন নূজহাত মুনীষা জানিয়েছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনু হকের পরিচালনার নৃত্য পরিবেশন করবে পল্লবী ডান্স সেন্টার।
এছাড়া অনীমা মুক্তি গমেজ লোক সংগীত ও আধুনিক গান পরিবেশন করবেন কনা।
তিনি আরো জানান, ইয়েস গ্রুপ গান ও আবৃত্তি করবে এবং টিআইবি থিম সং এর সাথে কোরিওগ্রাফি করবে। অ্যাসিড সার্ভারভাই ফাউন্ডেশন গান পরিবেশন করবে।
এমএম/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ ৯৫০ কোটির ক্লাব পেরিয়ে ‘ধুরন্ধর ২’, ছুটছে ১০০০ কোটির পথে
- ২ লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা
- ৩ বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি
- ৪ মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে
- ৫ অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ