প্রকাশ পেল ‘সুলতানপুর’ সিনেমার দ্বিতীয় গান ‘বোকা মন’
আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির নির্মিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এরই মধ্যে এ সিনেমার একটি গান বেশ সাড়া ফেলেছে। এবার প্রকাশ পেল ‘সুলতানপুর’র আরও একটি গান।
‘বোকা মন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত আয়োজন করেছেন শাহরিয়ার মার্সেল। কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।
গানটি প্রসঙ্গে শাহরিয়ার মার্শেল বলেন, ‘বোকা মন’ একটি প্রেমের গান। প্রসেনজিৎ মন্ডলের দারুণ কথায় মিষ্টি সুর করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকের মন্তব্য মুগ্ধ করেছে। সবার প্রতি কৃতজ্ঞতা। বর্তমানে প্লেব্যাক নিয়ে অডিয়েন্সের রেসপন্স প্রশংসা করার মতো। সেই জোয়ারে আমাদের ‘বোকা মন’ সবার ভালোবাসায় আরও এগিয়ে যাক।’
আরও পড়ুন>> ‘জানরে’ গানে জমজমাট সুলতানপুর
‘সুলতানপুর’ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, অধরা খান, ফারুক সুমন প্রমুখ।

পরিচালক সৈকত নাসির বলেন, সিনেমার ‘জানরে’ গানটির জনপ্রিয়তা কিন্তু মেসিভ ছিল। এবারের গানটি নিয়েও আশাবাদী। আর ২ জুন সিনেমাটি মুক্তি পাচ্ছে, এর আগে ‘বোকা মন’ আরও অনেক দর্শকের কাছে পৌঁছাবে আশা করি।
‘সুলতানপুর’ এর প্রথম গান ‘জানরে’তে কণ্ঠ দিয়েছিলেন ভারতের স্নিগ্ধজিৎ। যিনি ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে সাড়া জাগিয়েছিলেন।
এমআই/ইএ/জেআইএম
সর্বশেষ - বিনোদন
- ১ লাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে যা বললেন মেহজাবীন চৌধুরী
- ২ দক্ষিণী রীতিতে বিয়ে, হবু পুত্রবধূর কাছে বিজয়ের মা-বাবার দুই শর্ত কী?
- ৩ পাকিস্তান সিরিজ খেলতেই দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের
- ৪ ঈদেই অ্যাকশন হিরো হয়ে আসছেন প্রীতম, নায়িকা মেহজাবীন
- ৫ এবার হিরো আলমের বিরুদ্ধে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ