যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জায়েদ খান
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। জাগো নিউজকে বিষয়টি জায়েদ খান নিজেই নিশ্চিত করছেন
তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। সেখানে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’
যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। এবার ২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এছাড়া আগামী ১ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হবে ফিল্ম অ্যাওয়ার্ড। দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন চলবে। এর আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান।
এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে অন্য যারা থাকবেন তারা হলেন জেমস, তাহসান, চিরকুট ব্যান্ড, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, পূজা চেরী, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকেই।
এমআই/এমএমএফ/জিকেএস
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো