সিনেমায় ইধিকার প্রথম নায়ক কে?
ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল ‘রিমলি’ সিরিয়ালের মধ্যদিয়ে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। প্রথম সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেলেও দ্বিতীয় সিরিয়াল ‘পিলু’-তে তাকে পার্শ্বচরিত্রে দেখেছেন দর্শকরা।
আরও পড়ুন: আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান
এরপরেই অভিনেত্রী বাংলাদেশে অভিনয়ের প্রতি মন দেন। বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ইধিকার অভিনয় করার কথা এরই মধ্যে প্রকাশিত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে সাকিবের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়েই ইধিকা প্রথম সিনেমায় নাম লেখাচ্ছেন। তবে কলকাতায় এরই মধ্যেই একটি সিনেমা অভিনয় করেছেন ইধিকা।
শোনা যাচ্ছে, অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত সিনেমায় প্রথম অভিনয় করেছেন ইধিকা। বড়পর্দায় তার প্রথম নায়কও নাকি সোহম। যদি এ সিনেমার কথা এখনো প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে নায়ক-নায়িকার কেউ কোনো কথা বলতে রাজি নন।
আরও পড়ুন: বুবলীকে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শাকিব খান
ইধিকা আপাতত মন দিয়েছেন তার বাংলাদেশের সিনেমা। বাংলাদেশের অন্যতম আলোচিত নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’-কে কেন্দ্র করে চলছিল অনেক আলোচনা।
এ সিনেমায় প্রথমে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিল শবনম বুবলীর। কিন্তু সিনেমা থেকে বাদ পড়েন এ নায়িকা। এই ঘটনা নিয়েও চলেছে অনেক জল্পনা-কল্পনা। ‘প্রিয়তমা’ সিনেমা শাকিবের নতুন লুকের প্রশংসা করেছেন দর্শক।
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএমএফ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো