‘প্রিয়তমা’র সাফল্যের পর নতুন সিনেমার ঘোষণা দিলেন হিমেল আশরাফ
নাট্যনির্মাতা হিমেল আশরাফ তার প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। তিনি এখন এ সিনেমার সাফল্যের জোয়ারে ভাসছেন। এ সিনেমা এখনো মহাসমারোহে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে।
‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের জোয়ারের মাঝে নির্মাতা হিমেল আশরাফ তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।
সিনেমার নামও হিমেল জানিয়েছেন। তার নতুন সিনেমার নাম হচ্ছে ‘রাজকুমার’। নির্মাণের পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য এবং সংলাপ তিনি নিজেই লিখছেন।
সোমবার (২৪ জুলাই) হিমেল আশরাফ তার ফেসবুকে এ তথ্য জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।
হিমেল আশরাফের প্রথম সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।
এমএমএফ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ ইরানে হামলার প্রতিবাদে ট্রাম্পের কড়া সমালোচনায় হলিউড তারকারা
- ২ ফারুকীর ব্যাখায় ছড়িয়ে পড়া লিংক নিয়ে নাট্যকার মাসুম রেজার প্রশ্ন
- ৩ মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে ‘থাকে তবু ভালোবাসা’
- ৪ মাদ্রাসার সেই ছাত্র এখন নির্মাতা, প্রথম প্রযোজিত সিনেমা গুরুকে উৎসর্গ
- ৫ প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা, নোবেল ও পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ