এক গানে চার তারকা
দেশের নন্দিত ও তারকা গীতিকার কবির বকুলের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের দুই তারকা কণ্ঠশিল্পী ন্যান্সি ও ইমরান। এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বর্তমান সময়ের আরেক তারকা সুরকার-সংগীত পরিচালক ইমন চৌধুরী।
এ গানটি নিয়ে গীতিকার কবির বকুল তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছন। এতে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বিষয় নিয়ে বক্তৃতা, পোস্ট দেওয়ার পক্ষপাতি আমি নই। তবে বিশেষ কিছু হলে এবং যদি আমার কাছে মনে হয় যে, বিষয়টা জানানো উচিত, আমি তখনই সেটা জানানোর তাগিদ অনুভব করি।
ইমন চৌধুরী এই সময়ের প্রতিভাভান সুরকার ও সংগীত পরিচালক। চলচ্চিত্রে তার সঙ্গে আমার কাজ হয়নি। এই প্রথম তার সঙ্গে একটি গান করলাম।
কবির বকুল আরও লিখেছেন, মঙ্গলবার রাতে রেকর্ড হলো ‘নিন্দুকে’ গানটি। খুব ভালো গাইলেন ন্যান্সি আর ইমরান। অনেক দিন পর ন্যান্সি আমার লেখা গান গাইলো। গানটি ‘লিপস্টিক’ চলচিত্রের। পরিচালক কামরুজ্জামান রোমান।
গানটি প্রসঙ্গে কবির বকুল জাগো নিউজকে বলেন, ‘নিন্দুকে’ শিরোনামের গানটি অসাধারণ হয়েছে। ‘যা বলার বলুক না নিন্দুকে’ কথার এ গানটি ইমরান ও ন্যান্সি যেমন অসাধারণ গেছেন, তেমনি ইমন চৌধুরী অসাধারণ সুর করেছেন। আমার কাছে এর সুর, সংগীত ও গায়কী ভীষণ ভালো লেগেছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
এমএমএফ/জিকেএস
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো