আলাপে ফেরদৌস ওয়াহিদ
জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তার কণ্ঠের বহু গান আজও মুগ্ধ করে রেখেছে শ্রোতাদের। যদিল আজকাল আর তেমন করে ব্যস্ততা নেই। তবে নিয়মিতই কণ্ঠ দিচ্ছেন বিজ্ঞাপনের জিঙ্গেলে।
এবারে তিনি হাজির হচ্ছেন বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি শো ‘আলাপ’-এ। পারিহা লিমার উপস্থাপনায় এই অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদ বলবেন তার জীবন ও কর্মের নানা কথা। উত্তর দিবেন এসএমএসর মাধ্যমে আসা দর্শকদের মজার মজার সব প্রশ্নের।
পলাশ মাহবুবের প্রযোজনায় আলাপ প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আগামিকাল বৃহস্পতিবার, ২৪ মার্চ সকাল ১০ টা ২০ মিনিটে।
এলএ/পিআর
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো