ইসরায়েলের যুদ্ধে সন্তানের সামনে খুন হয়েছেন অভিনেত্রীর বোন
ইসরায়েলে ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মধুরা নায়েকের চাচাতো বোন ও তার স্বামী খুন হয়েছেন বলে ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানা গেছে। মধুরা নায়েকে জানান, ইসরায়েলে সন্তানদের চোখের সামনেই তার বোন ও বোনের স্বামীকে হত্যা করা হয়েছে।
মধুরা আরও বলেন, ‘দিবালোকে ইসরায়েলে খুন হচ্ছে নারী, শিশু ও বয়স্ক পুরুষ।’ পাশাপাশি তার চাচাতো বোন ও তার স্বামী ও সন্তানদের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।
তিনি লিখেছেন, ‘আমার বোন ও তার স্বামীকে সন্ত্রাসীরা সন্তানদের সামনে নির্মমভাবে হত্যা করেছে, রোববার তাদের লাশ পাওয়া গেছে’।
View this post on Instagram
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদী হামলায় আমাদের প্রিয় বোনকে হারানোর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তার আন্তরিকতা, দয়ালু মন ও ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের চিন্তা ও প্রার্থনা তার এবং সব ভুক্তভোগীর সঙ্গেই রয়েছে। তারা যেন শান্তিতে থাকে।’
বোনের মর্মান্তিক পরিণতির কাহিনি শেয়ার করার পর, মধুরা আরও জানিয়েছেন, বোনকে নিয়ে পোস্ট করার পর যে ঘৃণার ঝড় উঠেছিল, তা দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন।
View this post on Instagram
এমএমএফ/জিকেএস
সর্বশেষ - বিনোদন
- ১ ঈদেই চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন চমক, খুলছে দ্বিতীয় শাখা
- ২ ‘শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
- ৩ পরিবার ফিরেছে, তৃতীয় জানাজার পর রাতে সুমনের দাফন
- ৪ বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’
- ৫ এবার ঝড় তুলতে আসছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’