পূজায় রঞ্জন-শুভমিতার গান ‘মন জড়ায় কথায় কথায়’
এবারের পূজায় ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী ও এপার বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রঞ্জন চৌধুরীর রোমান্টিক গান প্রকাশিত হয়েছে। গানটির শিরোমান ‘মন জড়ায় কথায় কথায়’ ।
জনপ্রিয় গীতিকবি লিটন অধিকারী রিন্টুর কথায় ও রঞ্জন চৌধুরীর সুরে এর সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি। গানটিতে এপার বাংলা এবং ওপার বাংলার মোট আটজন জনপ্রিয় গুণী যন্ত্রশিল্পী বাজিয়েছেন। গানটির সব কিছু কলকাতার ‘গান বাজনা স্টুডিও’ ও ‘স্টুডিও এস সি কমিউনিকেশন’ এবং বাংলাদেশের চট্টগ্রামের ‘কে এস ডিজিটাল স্টুডিও’তে সম্পন্ন করা হয়। শুভমিতা এবং রঞ্জনের এটি তৃতীয় দ্বৈত গান।
আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন সুজেয় শ্যাম
গানটি সম্পর্কে রঞ্জন বলেন, গানের সুর এবং বাণী নির্বাচনে অনেক সময় নিয়েছি তাই প্রায় এক বছর লেগে গেলো নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে। এর আগে ‘বল তো তুমি’ এবং ‘আকাশ তলে তুমি আমি’ শুভমিতা ব্যানার্জীর সঙ্গে গাওয়া দুটি দ্বৈত গান। গান দুটি প্রকাশের পর এপার বাংলা ও ওপার বাংলার শ্রোতাদের অনেক প্রশংসা পেয়েছি, যা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। তাই এ গান করার সময় আরও বেশি মনোযোগী হয়েছি এবং সময় ও নিয়েছি অনেক বেশি।
রোমান্টিক মেলোডিনির্ভর গানটির মিউজিক কম্পোজিশনে প্রায় ৫ মাস সময় লেগেছে। গানটিতে সন্তুর, সেতার, বাঁশি ছাড়াও একুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে। গানটি গাওয়ার পর শুভমিতা বলেন, ‘অনেক মেলোডিয়াস একটি গান গাইলাম, আমার খুব ভালো লেগেছে। আগের গান দুটির মতো এই গানটিও শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস, সবাইকে পূজার শুভেচ্ছা ও শুভকামনা।
আরও পড়ুন: ফাহমিদা নবীর ‘স্মৃতির দরজায়’
গীতিকবি লিটন অধিকারী রিন্টু শুভমিতা ও রঞ্জনের গাওয়া গানটি নিয়ে বলেন, ‘সুস্থধারার সংগীতপিপাসুদের তৃষ্ণা মেটাবে এ গানটি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে’। গানের সার্বিক তত্ত্বাবধানে সাউন্ড রেকর্ডিস্ট কনক রাজবর এবং ভিডিও সম্পাদনায় আছেন পাপ্পু।
এমআই/এমএমএফ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ঈদেই চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন চমক, খুলছে দ্বিতীয় শাখা
- ২ ‘শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
- ৩ পরিবার ফিরেছে, তৃতীয় জানাজার পর রাতে সুমনের দাফন
- ৪ বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’
- ৫ এবার ঝড় তুলতে আসছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’