ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

পাঁচ বছরের বিরতিতে যাচ্ছেন অ্যাডেলে

প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৯ মার্চ ২০১৬

মার্কিন তারকা জগতে সংসারী হিসেবে সুপরিচিত গায়িকা অ্যাডেলে। অন্যান্য তারকারা যখন ক্যারিয়ারের জন্য সংসার ছেড়েছেন তখন অ্যাডেলে হেঁটেছেন অন্য পথে। সন্তান জন্ম দেয়ার উপলক্ষে প্রায় তিন বছরের বিরতি দিয়েছিলেন তিনি।

সেই বিরতি কাটিয়ে ফিরেছিলেন ‘হ্যালো’র মতো একটা সুপারহিট গান দিয়ে। সংসার ও শিল্প চর্চা- দুটোকেই একসঙ্গে আগলে রেখে চলতে পারেন তিনি। এটা অ্যাডেলের বিশেষ গুণ।

তবে অ্যাডেলের ভক্তদের জন্যে রয়েছে আরেকটি দুঃসংবাদ। আবারো দীর্ঘদিনের জন্য অবসরে যাচ্ছেন এ তারকা। তার তিন বছরের সন্তানকে লালন পালনের উদ্দেশ্যে মিডিয়া জগত থেকে পাঁচ বছরের জন্য বিদায় নিচ্ছেন তিনি।

এ সম্পর্কে অ্যাডেলে বলেন, ‘আমার সন্তানের শৈশবের গুরুত্বপূর্ণ সময় চলছে। আমি চাইছি ওর এই সময়টাতে ওর পাশে থাকতে এবং ওর যত্নে নিজেকে নিয়োজিত করতে। তাই পাঁচ বছরের আগে নতুন গান হবে না।’

সাময়িকভাবে প্রিয় গায়িকার আত্মগোপনে চলে যাওয়াতে ভক্তরা কষ্ট পেলেও ‘মা’ অ্যাডেলে কিন্তু এগিয়েই রইলেন।

আরএএইচ/এলএ/এমএস