ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বাজারে হীরা এক্সপ্রেস

প্রকাশিত: ০৯:১৪ এএম, ৩০ মার্চ ২০১৬

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের ব্যানারে বাজারে এসেছে কণ্ঠশিল্পী হীরা’র একক অ্যালবাম ‘হীরা এক্সপ্রেস’। মঙ্গলবার, ২৯ মার্চ সন্ধ্যায় বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি-তে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন ওস্তাদ সঞ্জীব দে, চ্যানেল আইয়ের হেড অব প্রোগ্রাম আমীরুল ইসলাম, জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ, কণ্ঠশিল্পী ইমরান, মিলন, সাফায়েত, জান্নাত পুষ্প ও সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেলসহ আরো অনেকেই।
 
‘হীরা এক্সপ্রেস’ অ্যালবামে মোট গান রয়েছে আটটি। গানগুলোর শিরোনাম- সোনাপাখি, মন বলে হৃদয় বলে, বৃষ্টি বন্দনা, মনের শহর, ছলাকলা, জলবিন্দু, বন্ধুরা এবং চোরাবালি। সবকটি গানের কথা লেখার পাশাপাশি চারটি গানের সুর করেছেন গীতিকবি আদিত্য রুপু।

অ্যালবামে চারটি সলো ও চারটি ডুয়েট গান ঠাঁই পেয়েছে। ডুয়েট গানে হীরার সহশিল্পীরা হলেন- তানজিনা রুমা, স্বরলিপি, আনিসা ও ফারাবী। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন অয়ন, সাহেদ, আদনান ও অথই।

এলএ/এবিএস