ঢালিউড অ্যাওয়ার্ড মাতালেন আর্শিনা প্রিয়া
জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’। ১৫তম আসরটিতে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র, নাট্য জগত এবং কণ্ঠশিল্পীরা।
উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল কোরিওগ্রাফার ও সংগীত শিল্পী আর্শিনা প্রিয়া। গেল ৩ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। আর্শিনা প্রিয়া নাচে ও গানে মুগ্ধ করেছেন হাজার হাজার বাঙ্গালিদের। পাশাপাশি শ্রেষ্ঠ কোরিওগ্রাফার হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছেন প্রিয়া।
অন্যান্য তারকাদের মধ্যে আরো ছিলেন সজল, বিদ্যা সিনহা মিম, বাপ্পা মজুমদার, আশনা হাবিব ভাবনা, পার্থ বড়ুয়া, বাঁধন, সাজু খাদেম, জান্নাতুল পিয়া, চিরকুট ব্যান্ড, পড়শি, হুমায়রা হিমু, আনিসুল রহমান মিলন প্রমুখ।
এলএ/এমএস