ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

নারায়ণগঞ্জের আমন্ত্রণে কোর্ট মার্শাল

প্রকাশিত: ১০:৩০ এএম, ০৫ এপ্রিল ২০১৬

থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত প্রথম ও জনপ্রিয় নাটক ‘কোর্ট মার্শাল’। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে। এবার নারায়াণগঞ্জ জেলা প্রশাসনের আমন্ত্রণে আজ মঙ্গলবার, ৫ এপ্রিল সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে মঞ্চায়ন হতে যাচ্ছে নাটকটি।

এর পরদিন বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শিত হবে নাটকটি।

নাটকটির মূল লেখক স্বদেশ দীপক, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। নতুনভাবে নাটকটি পুনরায় মঞ্চায়নের সমন্বয়কের দায়িত্বে আছেন মোহাম্মদ বারী।

এ নাটকে অভিনয় করছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ।

এলএ/এমএস