৯ এপ্রিল মঞ্চে আসছে প্রত্ননাটক উয়ারী-বটেশ্বর
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে মঞ্চে আসছে প্রত্ননাটক উয়ারী-বটেশ্বর। নরসিংদীর শিবপুর, টঙ্গীরটেকে আগামী শনিবার, ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির প্রদর্শনী হবে।
নরসিংদী জেলার উয়ারী-বটেশ্বর খনন করে যে আড়াই হাজার বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার হয়েছে, সেই নিদর্শনকে উপজীব্য করেই তৈরি হয়েছে নাটকটি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ভাবনায় এটি লিখেছেন তানভীর আহমেদ সিডনী এবং ঐতিহ্য অন্বেষণের সহযোগিতায় মঞ্চস্থ হতে যাওয়া নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. আব্দুল হালিম প্রামাণিক।
নাটক মঞ্চে আনার আগে অনুষ্ঠিত হবে একটি আলোচনা অনুষ্ঠান। সেখানে লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, নরসিংদীর জেলা প্রশাশক আবু হেনা মোর্শেদ জামান, জেলার পুলিশ সুপার আমেনা বেগম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঐতিহ্য অন্বেষণের পরিচালক ড, সুফি মুস্তাফিজুর রহমান।
নাটকটিরন বিভিন্ন চরিত্রে দেখা যাবে তাজুল হাসান, পলাশ শুদ্র, জাহাঙ্গীর, শিশির, মোরশেদ, ওলিয়েন্ডার বাড়ৈ, উত্তম চক্রবর্তী, সোহানুর রহমান, নুরুন্নাহার, সবুজ ফরায়জী, সেলিম, ইতিহাস, মোকাররম, জাভেদ আকাশ, সোমা, রাশেদ, শায়লা ও আরো অনেকে।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ ৯৫০ কোটির ক্লাব পেরিয়ে ‘ধুরন্ধর ২’, ছুটছে ১০০০ কোটির পথে
- ২ লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা
- ৩ বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি
- ৪ মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে
- ৫ অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ