ছাড়পত্র পেল ইকবালের ‘ডেডবডি’
সেন্সর ছাড়পত্র পাওয়ার মধ্য দিয়ে এবার প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল নতুন সিনেমা নাম ‘ডেডবডি’। সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। একই সঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল বলেন, সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে, চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক, দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে! তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’
আরও পড়ুন:
- শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ইমন
- কলকাতার সোহমের সঙ্গে জুটি বাঁধছেন পরীমণি
- নিপুণের প্যানেলের সভাপতি নায়ক মাহমুদ কলি
ইকবাল আরও বলেন, ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারো আসছি নতুন সিনেমা নিয়ে।

এই সিনেমাটিতে অভিনয় করবেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।
এমআই/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো