ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপক রিয়াজ

প্রকাশিত: ১১:৪৮ এএম, ০২ মে ২০১৬

নাম ঘোষণা হয়েছে অনেক আগেই। এবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ তুলে দেওয়ার পালা।

আগামী ১১ মে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ প্রদান অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন।

আর এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। এর আগেও বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

জানা গেছে, রিয়াজের সঙ্গে এবার অভিনেত্রী নওশীনকে উপস্থাপক হিসেবে দেখা যেতে পারে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’র সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘নেক্কাবরের মহাপ্রয়াণ। সেরা কাহিনিকার হয়েছেন ‘মেঘমল্লা’র জন্য আখতারুজ্জামান ইলিয়াস এবং একই ছবির জন্য জাহিদুর রহিম অঞ্জন ‘সেরা সংলাপ রচয়িতা’ ও সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন। সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন যৌথভাবে মৌসুমী ও মিম।

এলএ/এবিএস

আরও পড়ুন