শখ-নিলয়ের সাইলেন্ট থিফ
বিয়ের পর শখ-নিলয় জুটিকে নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের। তাই নির্মাতারাও তাদের নিয়ে নতুন করে ভাবছেন। এই দুই তারকাকে নিয়ে নির্মাণ করছেন নাটক-টেলিছবি।
তেমনি নির্মিত হয়েছে নতুন নাটক ‘সাইলেন্ট থিফ’। এখানে তারা স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করেছেন। সাব্বির চৌধুরীর কাহিনিতে এর সংলাপ ও চিত্রনাট্য তানিন রহমানের। আর নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শঙ্কর দাশ।
নাটকের গল্পে দেখা যাবে- নিজের মনের অজান্তেই অনেক কিছু চুরি করে শখ। স্ত্রীর এই রোগের কথা স্বামী নিলয়েরও অজানা। কিন্তু এক সময় বিষয়টি প্রকাশ পায়।
তখন জানা যায়, এটা আসলে একটা রোগ। আর তাই বিয়ের পরও জিনিসপত্র চুরি করতে থাকে সে। একসময় স্বামীর সহযোগিতায় চুরি করার মতো অদ্ভুত এক রোগের হাত থেকে রেহাই পায় শখ।
‘সাইলেন্ট থিফ’ শিরোনামের নাটকটি প্রসঙ্গে পরিচালক কৌশিক জানান, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় নাটকটির শুটিংয়ের কাজ হয়েছে। নাটকটি আসছে ঈদে যেকোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
এলএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ আজও জানা যায়নি মৃত্যুর কারণ, ১৯ বছরেই মারা যান শাহরুখের নায়িকা
- ২ চারদিনেই আয় ৩৮৩ কোটি, বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর ২’
- ৩ রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা
- ৪ ভারতে হলো ব্রেন টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি
- ৫ আলোচনায় এগিয়ে ‘প্রেশার কুকার’ ছবির গান ‘বড়াই করে’