অ্যালেন শুভ্র’র টমেটো ক্যাচাপ
ছবি : মাহবুব আলম
হালের জনপ্রিয় তরুণ অভিনেতা অ্যালেন শুভ্র। বেশ কিছু নাটক-বিজ্ঞাপন দিয়ে তিনি এরইমধ্যে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তাই সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার ব্যস্ততাও।
সম্প্রতি শুভ্র চুক্তিবদ্ধ হয়েছেন একটি নতুন নাটকে। নাম ‘টমেটো ক্যাচাপ’। এটি আসছে রোজা ঈদ উপলক্ষে নির্মাণ করবেন ইমরাউল রাফাত। সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি রচনা করেছেন নির্মাতা রাফাত নিজেই।
নাটকটি প্রসঙ্গে অ্যালেন শুভ্র জাগো নিউজকে বলেন, ‘টমেটো ক্যাচাপ’ নাটকের গল্পটি মূলত তরুণ্য নির্ভর। ভালো লেগেছে আমার। সংলাপ ও চরিত্রগুলোতে ভিন্নতা আছে। এখানে তিন বন্ধুকে দেখানো হবে যারা তাদের বাবার রোজগারের টাকা ইচ্ছেমত খরচ করে এবং একটা সময় তারা তাদের ভুল বুঝতে পারে। এছাড়া গল্পে প্রেম-বিরহ এবং মজার কিছু ঘটনাও থাকবে।’
‘টমেটো ক্যাচাপ’ নাটকে শুভ্র’র পাশাপাশি অন্যান্য চরিত্রে অভিনয় করবেন তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, ইভানা, কাজী উজ্জ্বল প্রমুখ।
এদিকে নির্মাতা রাফাত জানালেন, আগামীকাল সোমবার (১৬ মে) থেকে ‘টমেটো ক্যাচাপ’ নাটকটির শুটিং শুরু হচ্ছে। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। আগামী ঈদে এটি এশিয়ান টিভিতে প্রচারিত হবে।
এনই/এলএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো