দর্শকের আড্ডায় হাবিব ওয়াহিদ
আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’। এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তিনি টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকের সঙ্গে আড্ডায় মেতে উঠবেন।
অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুত জানান, লেট নাইট শো মূলত রাত জাগা দর্শকদের জন্য। এই অনুষ্ঠানে হাবিব তার জীবনের উত্থান-পতনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। বলবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্যজনের জন্য কীভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন।
হাবিবের সঙ্গে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের দুই উপস্থাপক মারিয়া নূর ও তৌসিফ মাহবুব।
অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে আগামী শনিবার (২১ মে) রাত ১২টা ১ মিনিটে।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো