বিএসএমএমইউর নাম বদলে নতুন ব্যানার লাগালো ছাত্র-জনতা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুন ব্যানার টানিয়ে দিয়েছেন ছাত্র-জনতা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিভিন্ন ব্লকের সামনে এসব ব্যানার দেখতে পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, ‘অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত নতুন প্রজ্ঞাপন আসবে।’

- আরও পড়ুন
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা
- বাকৃবির ছয় স্থাপনার নাম পরিবর্তন
- বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ করলো শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ সকালে বিএসএমএমইউতে এসে এই নতুন ব্যানার দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন, এটাসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান। আগামী ২-৩ কর্ম দিবসের মধ্যে এ নিয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসবে।
এএএম/এমআরএম/জিকেএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে