মিয়ানমারে ভূমিকম্পে উদ্ধারকাজে নিয়োজিত চিকিৎসকদলকে সংবর্ধনা
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসকদলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদলের উদ্দেশ্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, এ ধরনের প্রতিকূল পরিস্থিতিতে আপনারা যেভাবে চিকিৎসাসেবা দিয়েছেন সেটা প্রশংসনীয়। আপনাদের এই প্রশংসনীয় কাজের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আপনাদের কাছে কৃতজ্ঞ।

বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত এ চিকিৎসকদল ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মিয়ানমারে ভূমিকম্পে আহত ১২০০ এর অধিক রোগীকে সেবা দিয়েছেন এবং ২০০ রোগীকে সার্জারি করেছেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসইউজে/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে