ফের উঁকি দিচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯
ফাইল ছবি
ফের করোনাভাইরাসে আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় (৩ জুন) ঢাকা ও রাজশাহীতে ৪০ জনের পরীক্ষায় ৯ জন শনাক্তের খবর পাওয়া গেছে। পূর্বের আক্রান্তদের মধ্যে এরইমধ্যে সুস্থ হয়েছেন দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৩ জুন ঢাকা মহানগরে ২৯ জনের করোনা টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৫ জনের পজেটিভ পাওয়া গেছে। রাজশাহীতে ১১ জনের করোনা টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৪ জনের পজেটিভ পাওয়া গেছে।
করোনা ভেরিয়েন্ট আসার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পরীক্ষা করা হয়েছে, ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ১৭১ জনের। এরমধ্যে আক্রান্ত পাওয়া গেছে, ২০ লাখ ৫১ হাজার, ৭২৯ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।
এসইউজে/এসএনআর/এএসএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে