আরও ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত, বরিশালেই ৮৯
ফাইল ছবি
দেশে ২৪ ঘণ্টায় আরও ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৮৯ জনই বরিশাল বিভাগের।
বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দেশে ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটির ১০ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, ঢাকা বিভাগের তিনজন এবং ঢাকা উত্তর ও রাজশাহী বিভাগের একজন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে শিশু ও তরুণরাই বেশি।
- আরও পড়ুন
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৮৮, বরিশালেই ২৬১
এর আগের ২৪ ঘণ্টায় দেশে ২৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ২৬১ জন, ঢাকা দক্ষিণে ১২, চট্টগ্রাম বিভাগে ১১, ময়মনসিংহে দুজন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে একজন করে আক্রান্ত হন।
এসইউজে/ইএ/জেআইএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে