পুরোদমে চালু হলো চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন রোগীরা/ ছবি: জাগো নিউজ
রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা কেটেছে। ১৮ দিন বন্ধ থাকার পর পুরোপুরি চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম।
শনিবার (১৪ জুন) সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। আন্তরিকতার সঙ্গে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের।

আরও পড়ুন:
- এক সপ্তাহ পর জরুরি বিভাগ চালু করলো চক্ষু বিজ্ঞান হাসপাতাল
- আতঙ্কে হাসপাতাল ছেড়েছেন চিকিৎসক-সেবাপ্রার্থী
- ৬০০ কোটি টাকার হাসপাতাল এখন জুলাই আহতদের ‘আবাসিক হোটেল’
হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি। রোগীরাও আসছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন ভর্তিও দেওয়া হচ্ছে।
গত ২৮ মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। নানান দেন দরবারের পরে ৪ জুন চালু করা হয় জরুরি বিভাগ। সর্বশেষ গত পরশু বৃহস্পতিবার বহির্বিভাগ চালু করা হয়। আজ থেকে শুরু হয়েছে পুরোপুরি সেবা কার্যক্রম।
এসইউজে/এসএনআর/এমএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে