হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল
সাড়ে চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস)’ কোর্সের ভর্তি পরীক্ষা হবে শুক্রবার (৩১ অক্টোবর)। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ৬৬টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিএইচএমএস কোর্স পরিচালিত হয়। এর ভর্তি পরীক্ষা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের তত্ত্বাবধানে সারাদেশের নির্ধারিত ৪৯টি কেন্দ্রে (বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ) অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও টেলিটক বাংলাদেশ লিমিটেড কারিগরি সহায়তা দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো সম্পূর্ণ আধুনিক অটোমেশন ব্যবস্থার মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষাব্যবস্থায় সরকার কর্তৃক স্বীকৃত হোমিওপ্যাথিক ডিপ্লোমা কোর্সে ভর্তি প্রক্রিয়া হতে যাচ্ছে। এ বিষয়ে দেশের সব নাগরিক ও প্রশাসনিক কাজে দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা চাওয়া হয়েছে।
এসইউজে/একিউএফ
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে