ঢাকায় বিড়লা হাসপাতালের তথ্য কেন্দ্র উদ্বোধন
রাজধানীর ধানমন্ডিতে ভারতের সি কে বিড়লা হাসপাতালের আউটরিচ সেন্টার ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় রিফলেক্ট মেডিকেল সেন্টারে এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে রিফলেক্ট মেডিকেল সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সি কে বিড়লা গ্রুপ হাসপাতালের চিফ অপারেটিং অফিসার (সিইও) ও চেয়ারম্যান উত্তম বোস।
তিনি বলেন, এখন রোগীরা বিড়লা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ বাংলাদেশ থেকেই নিতে পারবেন। স্থানীয় রিফলেক্ট মেডিকেল সেন্টারের সহযোগিতায় রোগীরা সকল রোগের সেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, আউটরিচ ক্লিনিকের মাধ্যমে রোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি ভারতের সিকে বিড়লা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রাথমিকভাবে রোগীদেরকে প্রিভিলেজ হার্ট কার্ড করা হবে। এতে রোগীরা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। এছাড়া বিভিন্ন পরীক্ষাসহ ডাক্তার, কনসালটেশন ফি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে শতকরা ১০ ভাগ ছাড় দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিফলেক্ট মেডিকেল সেন্টারের চেয়ারম্যান কাজী মনসুর উল হক, সি কে বিড়লা হাসপাতালের গ্রুপ হেড মার্কেটিং সোমব্রত রায়, গ্রুপ ব্রান্ডিং অরুন্ধুতি সেন, সিনিয়র ম্যানেজার অভিজাত সাহা প্রমুখ।
এমইউ/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর