চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বিএমএর মানববন্ধন
চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
রোববার রাজধানীসহ সারাদেশে বিএমএর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ অন্যান্য চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা এই ন্যাক্কারজনক হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এরআগে শনিবার বিএমএর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত অনুসারে রোববার দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে কালোব্যাজ ধারণ করা হয়।
এদিকে, আগামী ২৩ মে সারাদেশে দিনব্যাপী প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের সঙ্গে আজকের মানববন্ধন থেকে একাত্মতা ঘোষণা করা হয়।
এমইউ/এসআর
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর