ভিডিও ENG
  1. Home/
  2. স্বাস্থ্য

বিশ্ব হেপাটাইটিস দিবসে সার্চ স্কেটিং ক্লাবের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৮ জুলাই ২০১৭

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ (২৮ জুলাই, শুক্রবার)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিবস পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ (শুক্রবার) সকালে সার্চ স্কেটিং ক্লাবের উদ্যোগে রাজধানীতে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সার্চ স্কেটিং ক্লাবের চেয়ারম্যান আরশাদ আলম জানান, হেপাটাইটিস রোগটি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, হেপাটাইটিস রোগটির শুরুতেই চিকিৎসা না শুরু করলে তা প্রাণঘাতি হয়ে ওঠে। আগামী ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মুল করতে হলে এ রোগের উপসর্গ ও চিকিৎসা সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে।

এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

এমএইচএম/আরএস/এমএস

আরও পড়ুন