যাত্রা শুরু করলো হেলথ ল্যাবস
সঠিক ও সুচিকিৎসার জন্য অধিকাংশ ক্ষেত্রেই রোগ নির্ণয় বা ডায়াগনোসিসের প্রয়োজন হয়। ডায়াগনোসিস এ সেবা পৌঁছে দিতে সঠিক সেবা নিশ্চিতের প্রত্যয়ে যাত্রা শুরু করেছে হেলথ ল্যাবস লিমিটেড ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার।
শুক্রবার রাজধানীর শেওড়াপাড়ায় সেন্টারটির উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
ডায়াগনস্টিক সেন্টারটির অবকাঠামো ও গুণগত মান নিয়ে জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা মো. রাফিজুল ইসলাম বলেন, ল্যাবটি একটু ভিন্ন আঙ্গিকের। এখানে উন্নত ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কনসালটেশন বিভাগে স্বনামধন্য প্রায় ২৫ বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। এছাড়াও ২৪ ঘণ্টা ফার্মেসি ও অ্যাম্বুলেন্স সেবা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দীন আহমেদ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউল হক, পরিচালক তানজিনা খান, ইলা হক, পারভীন আহমেদ, আফনান আহমেদ এবং প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ল্যাবটি ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটসের একটি সহযোগী প্রতিষ্ঠান।
এফএইচ/এএইচ/আইআই
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর