বিএসএমএমইউ’র রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুক্রবার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রামের অধীনে ফেজ-এ-এর মার্চ ২০১৮ সেশনের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর। সকাল ৯-১২টা পর্যন্ত রাজধানী ঢাকার বুয়েট মেইন ক্যাম্পাস, বুয়েট পলাশী ক্যাম্পাস ও ইডেন মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ৬২টি ডিসিপ্লিনে ভর্তির জন্য ১০৯৯টি আসনের বিপরীতে ৮১৬২ পরীক্ষার্থী অংশ নেবেন। অনুষদ ভিত্তিক পরীক্ষার্থী ও আসন সংখ্যা হলো- মেডিসিন অনুষদে ৩৫৩৬ জন, আসন ৪৭৫টি, সার্জারি অনুষদে ৩৩৩৮ জন, আসন ৪৫৯টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৯৬৩ জন, আসন ১১৯টি এবং ডেন্টাল অনুষদে পরীক্ষার্থী ৩২৫ জন, আসন ৪৬টি।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম জানান, ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নির্দেশনা ও প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের সার্বিক তত্তাবধানে সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়।
এমইউ/এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর