স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বদলি
স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্মাণ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষারিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাহী প্রকৌশলীর কার্যালয় (এইচইডি), ঢাকা বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হামিদকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, সার্কেল-৩ (রাজশাহী) বগুড়ায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় (এইচইডি), সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল খয়রাত মো. বদরুল ইসলামকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, সার্কেল-২ (চট্টগ্রাম) এ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও এইচইডি প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মোল্লাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, সার্কেল-৫ (বরিশাল) ফরিদপুরকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে বদলি ও পদায়ন করা হয়।
এমইউ/আরএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর