বিএসএমএমইউর শিশু বিভাগের নতুন ডিন চৌধুরী ইয়াকুব জামাল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু অনুষদের ডিন নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামালকে শিশু অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ছাড়াও উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানসহ শিশু অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমইউ/এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর