চিকিৎসকদের নিরাপত্তায় পদক্ষেপ গ্রহণ করবে বিএমএ
চিকিৎসকদের নিরাপত্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। বুধবার জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার বিএমএ’র দফতর সম্পাদক ডা. মো. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত ৩০ জুন চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রুবেল খানের কন্যা রাইফা খানের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা হয়।
সভায় ঘটনার বিস্তারিত বিচার বিশ্লেষণ করে চিকিৎসক ও প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং চিকিৎসকদের নিরাপত্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।’
এমইউ/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর