স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এপিএস হলেন অধ্যাপক দাউদ হোসেন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ফাইল ছবি
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. দাউদ হোসেন।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগাদেশের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. মুরাদ হাসান যতদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী পদে থাকবেন কিংবা তিনি যতদিন অভিপ্রায় জানাবেন ততদিন মো. দাউদ হোসেনের নিয়োগাদেশ কার্যকর থাকবে।
উল্লেখ্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর অভিপ্রায়ে অধ্যাপক মো. দাউদ হোসেনকে এ পদে নিয়োগ দেয়া হয়।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর