নাক কান গলা ও হেড-নেক এর বিশেষায়িত কর্মশালা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগে তিন দিনব্যাপী বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। একই সময়ে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে কান পঁচা, কানের ক্যানসার, সিএসএফ রাইনোরিয়া, স্কাল বেইসের টিউমার, বিভিন্ন কারণে মুখ বেঁকে যাওয়াসহ বিভিন্ন জটিল অপারেশন করা হবে।
চীন ও ভারতের স্বনামধন্য ইএনটি সার্জন ডাঃ ফেং গুওদং ও ডাঃ নারায়ণ জয়শঙ্করসহ দেশের প্রখ্যাত সার্জনরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন বলে জানিয়েছেন কোর্স পরিচালনাকারি মিটফোর্ড হাসপাাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু।
আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কর্মসসূচিতে অংশগ্রহণ করতে আগ্রহী চিকিৎসক এবং রোগীদের ৩০ নভেম্বর ২০১৫ এর মধ্যে রেজিষ্ট্রেশনের জন্য অধ্যাপক ডাঃ মনিলাল আইচ লিটু বিভাগীয় প্রধান, নাক, কান, গলা ও হেড-নেক সার্জারী বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, মোবাইলঃ ০১৭১১৬১৭৭৩৫ অথবা ডাঃ ওবাইদুল ইসলাম (সুমন) আবাসিক সার্জন, নাক, কান, গলা ও হেড-নেক সার্জারী বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, মোবাইলঃ ০১৭৬৪৭০৭০৫০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
এমইউ/এআরএস/এমএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ২ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৩ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৪ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে
- ৫ ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর