৫৬৪ এডহক চিকিৎসককে নিয়মিত করলো স্বাস্থ্য মন্ত্রণালয়
এডহকভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ৫৬৪ এডহক চিকিৎসককে নিয়মিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর সুপারিশে ‘এডহক ভিত্তিক নিযুক্ত কর্মচারী নিয়মিতকরণ বিধিমালা,১৯৯৪(এসআরও ৩৩৯ আইন/৯৪, ৩ডিসেম্বর ১৯৯৪ এবং এর সংশোধনী(এসআরও নং১৯৬ আইন/২০০৯/সম (বিধি১) এস ৫/২০০৯, ১৫ জুলাইয়ের বিধান মোতাবেক তাদের প্রত্যেকের যোগদানের তারিখ থেকে নিয়মিত করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব একে এম ফজলুল হক মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনের আদেশ জারি করে।
এমইউ/এআরএস/এমএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে
- ২ আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজে ভর্তি চলছে
- ৩ সরকারি হাসপাতালে জনবল সংকট কাটাতে ধাপে ধাপে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত
- ৫ স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর