চট্টগ্রামে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ২৯
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চারজন। এতে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩২৩ জনে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষায় চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ২৯ শতাংশ। শনাক্তদের সবাই নগরীর বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে একজন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এমকেআর/জিকেএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
- ২ বিদায়ী স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান
- ৩ কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ গর্ভবতী নারীর নিরাপদে রোজা রাখার উপায়
- ৫ চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর