চট্টগ্রামে একদিনে ৭ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাতজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৭৩ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩২ জনে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ছয় শতাংশ। আবার শনাক্তদের মধ্যে একজন নগরের ও ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/বিএ/জেআইএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
- ২ বিদায়ী স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান
- ৩ কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ গর্ভবতী নারীর নিরাপদে রোজা রাখার উপায়
- ৫ চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর