বিএসএমএমইউতে করোনার টিকার চতুর্থ ডোজের উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের দ্বিতীয় বুস্টার ডোজ বা চতুর্থ ডোজ টিকার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টায় পরিবাগে বিশ্ববিদ্যালয় ভ্যাকসিন সেন্টারে প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা প্রতিরোধ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় প্রথম এবং সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান ২৬তম। আমরা একদিনে এক কোটি ২০ লাখ লোককে ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। এজন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থেই ভ্যাকসিন হিরো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, আনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ্, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেস -২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, পরিচালক (হাসপাতাল) বি জে ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ ।
এএএম/আরএডি/এএসএম
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
- ২ বিদায়ী স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান
- ৩ কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ গর্ভবতী নারীর নিরাপদে রোজা রাখার উপায়
- ৫ চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর