পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটির সম্মেলন ১২-১৪ মার্চ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের অডিটরিয়ামে পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত তিনদিন ব্যাপী ২য় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আগামী ১২-১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন ও মহাসচিব অধ্যাপক মো. জাহিদ হোসেইন এক বিবৃতিতে এই সম্মেলনকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এই সম্মেলনে দেশি-বিদেশি শিশু হৃদরোগ বিশেষজ্ঞগণ অংশ নেবেন বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন।
একে/এবিএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে