ঢামেকে বিশ্ব হেড ইনজুরি দিবস পালিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে রোববার দেশে প্রথমবারের মতো বিশ্ব হেড ইনজুরি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজের এক নম্বর গ্যালারিতে দেশে হেড ইনজুরির বর্তমান চিত্র ও এর প্রতিকার বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ঢামেক প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. ইসমাইল খান ও ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
সেমিনারে স্বাগত বক্তব্য পাঠ করেন সোসাইটি অব নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক ডা. মো. রাজিউল হক। ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান বলেন, দেশে সড়কসহ বিভিন্ন দুর্ঘটনায় হেড ইনজুরিতে আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে। শুধুমাত্র ঢামেক হাসপাতালেই গড়ে প্রতিদিন প্রায় অর্ধশত রোগী ভর্তি হচ্ছেন। দিনকে দিন এ সংখ্যা বাড়ছে।
এমইউ/এনএফ/পিআর
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ অনিয়মের দায়ে আরও ৫ হাসপাতাল ও ব্লাড ব্যাংক বন্ধ করলো সরকার
- ২ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
- ৩ রাজধানীর ৭ হাসপাতাল-ব্লাড ব্যাংকে অভিযান, দুটি বন্ধের নির্দেশ
- ৪ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ভিডিও কল, কথা বললেন রোগীদের সঙ্গে
- ৫ অননুমোদিত ও মানহীন ক্লিনিক বন্ধে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে