ভিডিও ENG
  1. Home/
  2. স্বাস্থ্য

বিএসএমএমইউতে নিউরোসার্জারি বৈকালিক বিশেষায়িত সেবা চালু

প্রকাশিত: ০১:২৮ পিএম, ০২ এপ্রিল ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের বৈকালিক বিশেষায়িত চিকিৎসাসেবা সেবা চালু হয়েছে। নিউরোসার্জারি সংশ্লিষ্ট রোগীরা টিকেট কেটে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের এখানে পরামর্শ নিতে পারবেন।

শনিবার দুপুর ২টায়  বিশ্ববিদ্যালয়ের বর্হিবিভাগ ভবন-২-এর ৩১২ ও ৩১৩ নম্বর কক্ষে ফিতা কেটে রোগীদের এ চিকিৎসাসেবার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এসময় আরো উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ইন্টারন্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুর রহিম, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত।

ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামসুন নাহার, কার্ডিয়াক সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফতাব উদ্দিন, নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম আফজাল হোসেন, শিশু কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাঈনুদ্দীন, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব ছিদ্দিকুর রহমান ভূঞা, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন প্রমুখ।
 
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক কামরুল হাসান নিউরোসার্জারি বিভাগে বৈকালিক বিশেষায়িত সেবা চালু করায় সার্জারি অনুষদের ডিন ও নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়াসহ ওই বিভাগের  শিক্ষক ও  চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, রোগীদের সুবিধার্থে ২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৈকালিক বিশেষায়িত (বিশেষজ্ঞ) বহির্বিভাগ (আউটডোর) চিকিৎসাসেবাটি চালু হয়।

এ পর্যন্ত উইং ব্যতীত পূর্ণাঙ্গভাবে ২০টি বিভাগে এ সেবাটি চালু করা হয়েছে। নিউরোসার্জারি ছাড়া আরো যেসকল বিভাগ ও উইং-এ এ সেবাটি চালু রয়েছে সেগুলো হলো; শিশু, চর্ম ও যৌনব্যাধি, নাক কান ও গলা, কার্ডিওলজি, ইন্টারন্যাল মেডিসিন, অ্যান্ডোক্রানোলজি  (ডায়াবেটিস এ্যান্ড হরমন) মেডিসিন, রিউমাটোলজি (বাতজ্বর) মেডিসিন,  বক্ষব্যাধি উইং, ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন, অবস অ্যান্ড গাইনি, চক্ষু বিজ্ঞান, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি (কিডনি), ইউরোলজি, নিউরো মেডিসিন, মনোরোগ বিদ্যা, হেপাটোলজি (লিভার), সার্জারি, অর্থোপেডিক সার্জারি, হেমাটোলজি, পেইন ক্লিনিক উল্লেখযোগ্য।

এমইউ/এসকেডি/আরআইপি