বেসরকারি মেডিকেলের এমবিবিএস কোর্সে ভর্তির পুনঃআবেদন শুরু মঙ্গলবার
প্রতীকী ছবি
মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পুনরায় আবেদন। যা চলবে ৮ জুন পর্যন্ত। সোমবার (২০ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহের সংশ্লিষ্ট শূন্য আসনে স্ব অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী ভর্তির নিমিত্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২১ মে শুরু হওয়া আবেদন চলবে ৮ জুন রাত ১২টা পর্যন্ত। ৯ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।
এছাড়া ১৩ জুনের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। পরে ২৭ জুন ভর্তি শুরু হয়ে চলবে ৮ জুলাই পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা। অতিরিক্ত আরও ১০০ টাকা দিতে হবে নিশ্চায়নের জন্য।
এএএম/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
- ২ বিদায়ী স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান
- ৩ কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ গর্ভবতী নারীর নিরাপদে রোজা রাখার উপায়
- ৫ চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর