সলিমুল্লাহ মেডিকেলের প্রথম ব্যাচের ডা. জামাল মারা গেছেন
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন খলিফা।
সোমবার (২৪ জুন) ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ডা. জামাল উদ্দিন খলিফা ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি। সেইসঙ্গে তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এএএম/এসআইটি/জিকেএস
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
- ২ বিদায়ী স্বাস্থ্যসচিব সাইদুর রহমানের সম্মানে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠান
- ৩ কাউকে শাস্তি দিয়ে নয়, বুঝিয়ে-সচেতন করে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
- ৪ গর্ভবতী নারীর নিরাপদে রোজা রাখার উপায়
- ৫ চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর